spot_img

আসলের চেয়ে নকল সাংবাদিক বেড়ে গেছে: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখন যে কেউ সাংবাদিক পরিচয় দেয়। ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরে না বাড়লেও উপজেলাগুলোতে নকল সাংবাদিক অনেক বেড়ে গেছে। তারা গাড়িতে স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ায়। কোথাকার সাংবাদিক জিজ্ঞেস করে উত্তর জানলে নিজেই লজ্জিত হবেন। এতে সাংবাদিকদের প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা তৈরি হচ্ছে।

রবিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মিলনমেলা ও দ্বিবার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ছিল গণমাধ্যমকর্মী আইন। আইনটি ইতোমধ্যে আইনমন্ত্রী স্বাক্ষর করে দিয়েছেন। আশা করছি, আগামী শীতকালীন সংসদ অধিবেশনে আমরা সেটি নিয়ে যেতে পারব। এটি আইনে রূপান্তরিত হলে সম্প্রচার, অনলাইন, রেডিও, পত্রিকার সঙ্গে যেসব সাংবাদিক যুক্ত আছেন তাদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ বহুদূর এগিয়ে গেছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার। দারিদ্রসীমার নিচে বাস করা লোকসংখ্যার হার ২০ শতাংশের নিচে নেমে এসেছে। করোনার মধ্যে মাত্র ২১টি দেশের জিডিপি বেড়েছে তার মধ্যে বাংলাদেশ একটি। আজকে দেশ যে এগিয়ে যাচ্ছে এটি অনেকের পছন্দ নয়। দেশ এগিয়ে যেতে হলে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন, সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে দেশকে সমাজকে রক্ষা করা প্রয়োজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ