spot_img

বিএনপি ‘আগুন সন্ত্রাসের’ রাজত্ব কায়েম করতে চায়: কৃষিমন্ত্রী

বিএনপি দেশে ‘আগুন সন্ত্রাসের’ রাজত্ব কায়েম করতে চায় বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মো: আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদার জিয়ার মুক্তি ও চিকিৎসার অযুহাতে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা আবারও দেশে আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের এই অপতৎপরতা রুখতে দেশের জনগণকে সজাগ থাকতে হবে।

রোববার (২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যানে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল শ্রেণির মানুষের পাশে রয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ