spot_img

এবার বুকে গুলি নেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকুন: আমান উল্লাহ আমান

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ২০২২ সাল হবে শেখ হাসিনার পতনের। খালেদা জিয়ার মুক্তির, তারেক রহমানকে ফিরিয়ে আনার। এজন্য এবার গুলি বুকে যাবে, গুলি নেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকুন।

রোববার (২ জানুয়ারি) দুপুরে বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য ২০২২ সাল হবে পরিবর্তনের, ভোটাধিকার প্রতিষ্ঠার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার।

সংগঠনের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ