spot_img

আবারো ৫০০ ছাড়ালো করোনা সংক্রমণ; মৃত্যু ১

দেশে দৈনিক করোনা সংক্রমণ আবারো ৫০০ ছাড়িয়েছে। রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে পাঁচ শ’ ৫৭ জন।

রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণের নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার এক শ’ ৩০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৯১ ভাগ।

এই নিয়ে দেশে মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার চার শ’ ৬৬ জন।

এদিকে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মহামারী এই ভাইরাস সংক্রমণে মোট ২৮ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ