spot_img

দুঃশাসনের কারণে দেশের মানুষ আর ভালো নেই: মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দুর্নীতি ও দুঃশাসনের কারণে সারা দেশের মানুষ আর ভালো নেই। আওয়ামী লীগ শুধু উন্নয়নের কথা বলে, কিন্তু টঙ্গী থেকে ময়মনসিংহে গেলে রাস্তার বেহাল অবস্থার কারণে বাপ-দাদার নাম ভুলে যেতে হয়।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ময়মনসিংহের জনসভায় যাওয়ার সময় ভালুকার মাস্টারবাড়িতে এক সংক্ষিপ্ত জনসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ফখরুল ইসলাম, আসাদুজ্জামান বুলবুল, শহিদুল ইসলাম কাজল, আজিজুল ইসলাম দুর্জয়, মতিউর রহমান কাঞ্চন ও জাহিদুল ইসলাম বাবু প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ