spot_img

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ৬ জনের মৃত্যু; শনাক্ত ৭৭৫

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে এ ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৮৭ জন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিলেছেন ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৭৪০ জনের নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ