spot_img

আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি, ভয় দেখাতে পেরেছি: দুদক কমিশনার

দেশ থেকে দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে পারেননি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার জহুরুল হক।

তিনি বলেন, আমরা দেশ থেকে দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে পারিনি। তবে দুর্নীতিবাজদের ভয় দেখাতে পেরেছি। আমরা চেষ্টা করছি, যাতে দেশে দুর্নীতির বিস্তার না ঘটে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে সেগুনবাগিচার দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

১৪ জেলায় আরও ১৪টি আঞ্চলিক কার্যালয় খোলার কথা জানিয়ে জহুরুল হক বলেন, আমরা চাচ্ছি মানুষ যেনো কমপ্লেইনটা (অভিযোগ) তার দোরগোড়ায় বসে করতে পারে। দূরে যাওয়া যেনো না লাগে। বান্দরবানের লোকের চট্টগ্রামে এসে অভিযোগ করতে হয়। এজন্য বিভিন্ন জায়গায় আমরা অফিস করছি। আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চাই, দুর্নীতির দোরগোড়ায় নয়। মানুষ যেনো তার যেকোনো অভিযোগ কাছাকাছি অফিসে গিয়ে করতে পারে। বান্দরবান থেকে চিটাগাংয়ে না আসা লাগে।

দুদক কমিশনার বলেন, দুর্নীতি বিষয়ক যত পুরনো মামলা আদালতে পেন্ডিং আছে, সেসব মামলা আগামী দুই-একবছরের মধ্যে নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ