spot_img
spot_img

হেফাজতের পূর্ণ মহাসচিব হলেন আল্লামা সাজিদুর রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব পূর্ণ মহাসচিবের দায়িত্ব পেয়েছেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান। মরহুম মহাসচিব আল্লামা নুরুল ইসলাম রহ.-এর ইন্তেকালের পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয় আল্লামা শায়েখ সাজিদুর রহমানকে। এবার ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণ মহাসচিবের দায়িত্ব পেলেন তিনি।

বুধবার (৫ জানুয়ারি) খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত হেফাজতের ইসলামের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরীকে যুগ্ম মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের নায়েবে আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা মুবারক উল্লাহ, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাইউম সুবহানী, মাওলানা মির ইদ্রিস, মাওলানা উমর ফারুক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ