আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম ভূঁইয়াসহ দুজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায়
গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই পরোয়ানা জারি করেন।
সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে নজরুল ইসলাম ভূঁইয়াসহ দুজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সিআইডি প্রতিবেদন দাখিল করে।











