গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৭৬ হাজার ৪৩০ জন। আর ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৬৯ জনের। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ লাখ ৯৬ হাজার ৩৪ জন।
শনিবার (৮ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, মহামারি শুরুর পর থেকে বিশ্বে মোট মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৯৭ হাজার ৬১ জনের। এছাড়া সংক্রমিত হয়েছে ৩০ কোটি ৩৭ লাখ ৯০ হাজার ৮২৮ জনের। আর মোট সুস্থ হয়েছেন ২৫ কোটি ৮২ লাখ ৪০ হাজার ৬৬০ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা আমেরিকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৩৪৬ জন। মারা গেছেন দুই হাজার ২৫ জন। দৈনিক সংক্রমণের হিসাবে আমেরিকার পরই রয়েছে ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৮ হাজার ২১৪ জন করোনা রোগী। একই সময়ে মারা গেছেন ১৯৩ জন।











