গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার হাজার ৭৭১ জন মারা গেছেন। এছাড়াও একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৮৭০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৮৯ হাজার ৪৪৭ জন।
রোববা (৯ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, মহামারি শুরুর পর থেকে বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ দুই হাজার ২৫৬ জন। আর সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩০ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৮৫ জনে। এছাড়া মোট সুস্থ হয়েছেন ২৫ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার ৭৩০ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা আমেরিকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৬৮ হাজার ৮১ জন। মারা গেছেন ৬৬৯ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ৯ লাখ ৫৪ হাজার ২৮ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মারা গেছেন ৮ লাখ ৫৯ হাজার ৪৬ জন।











