গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে বিশ্বজুড়ে নতুনকরে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৫১ হাজার ৮৯৪ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৪৫ হাজার ৬২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩০৬ জন।
সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, এ নিয়ে মহামারি শুরুর পর থেকে করোনায় বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫ হাজার ৮৩৯ জন। আর সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩০ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৪৬ জনে। এছাড়া মোট সুস্থ হয়েছেন ২৫ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৬০২ জন।











