spot_img
spot_img

উন্মুক্ত স্থানে সভা-সামবেশ ও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না

গত কয়েকদিনের ব্যবধানের করোনায় আক্রান্তের হার একদিনে ২ হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে বিশ্বজুড়ে ওমিক্রন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সবদিক বিবেচনায় করোনার বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

করোনায় আক্রান্তের হার ক্রমবর্ধমান বাড়তে থাকায় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে বলে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এছাড়া আরও ১০ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

কোনো এলাকার ক্ষেত্রে বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে বলেও এতে বলা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ