spot_img
spot_img

ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত শিগগিরই: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, কবে থেকে ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন শুরু করা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা বিষয়টি নিয়ে বৈঠক করে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেব।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রেলভবনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অংশীদারত্বের ভিত্তিতে শপিং মলসহ হোটেল-কাম-গেস্ট হাউজ নির্মাণের লক্ষ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটিই জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

অনুষ্ঠানে রেলওয়ের পক্ষে আহসান জাবের এবং এপিক প্রপার্টিজ লিমিটেডের পরিচালক আনোয়ার হোসেন ওই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিসাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ প্রমুখ।

রেলমন্ত্রী বলেন, রোববার সরকারের প্রজ্ঞাপনে আগামী ১৩ তারিখ থেকে অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়টি কার্যকর করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করি। সে হিসেবে ১৩ জানুয়ারির অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। তাই ওই দিন থেকে ৫০ শতাংশ যাত্রী বহন করা সম্ভব হবে না। কবে থেকে ৫০ শতাংশ যাত্রী পরিবহন শুরু করা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা বিষয়টি নিয়ে বৈঠক করে শিগগিরই জানিয়ে দেব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ