spot_img

বঙ্গবন্ধুর কারণে ভারতের মিত্রবাহিনীকে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফিরে আসার কারণেই তাঁর সাহসী কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশে অবস্থানরত ভারতের মিত্রবাহিনীকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। স্বাধীন দেশ হিসেবে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি মিলেছে দ্রুততম সময়ের মধ্যে।

বুধবার (১২ জানুয়ারি) বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ সাধারণ জনগণের কাছে ছিল কল্পনাতীত, স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসার মধ্য দিয়ে দেশবাসী স্বাধীনতার পরিপূর্ণতা পায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ