ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের উদ্যোগে “কাতারের পররাষ্ট্রনীতিতে মধ্যস্থতা কূটনীতি” শীর্ষক একাডেমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আফগানিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সম্মেলনে কাতারের পররাষ্ট্রনীতি কাঠামোর মধ্যে মধ্যস্থতা কূটনীতির ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
কাতারের রাষ্ট্রদূত মিরদেফ আল কাশাউতি সম্মেলনে বিস্তারিত ও পূর্ণাঙ্গ একটি উপস্থাপনা দেন। তিনি কাতারের পররাষ্ট্রনীতিতে মধ্যস্থতা কূটনীতির অবস্থান, ভূমিকা এবং গুরুত্ব পর্যালোচনা করে বিষয়টি ব্যাখ্যা করেন।
সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের একাধিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের গবেষক, অধ্যাপক এবং শিক্ষার্থীরাও অংশ নেন।
সূত্র : আরিয়ানা নিউজ











