নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনীতির আগে আমার পরিচয়, আমি একজন মুসলমান আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো।
নতুন এই দলের আহ্বায়ক কমিটিতে সমকামী পুরুষ মুনতাসিসের যুগ্ম সদস্য সচিব পদে জায়গা পাওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর তীব্র সমালোচনার জন্ম দেয়। পরে শনিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম লেখেন, আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।
তিনি আরও লেখেন, যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং কোনো প্রকার ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো। এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিলো, আছে, থাকবে ইনশাআল্লাহ।











