spot_img
spot_img

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

দেশবাসীকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)।

আজ শনিবার (১ মার্চ) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আয়োজিত এক র‌্যালী থেকে এই আহ্বান জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ.ছালাম খানের নেতৃত্বে র‌্যালীটি বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।

এই সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, ১৪৪৬ হিজরি সনের আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই র‌্যালীর আয়োজন করা হয়েছে।

র‌্যালীতে আরও উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মো. আনিছুর রহমান সরকার, ড. মোহাম্মদ হারুনূর রশীদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ