খোস্ত প্রদেশের আলিশের জেলায় পাকিস্তানের একটি ড্রোন ভূপাতিত করেছে আফগান প্রতিরক্ষা বাহিনী।
আফগান প্রতিরক্ষা বাহিনী জানায়, পাকিস্তানের বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণমূলক ব্যবস্থার অংশ হিসেবে ২০৩তম মানসুরী কোরের লেজার ইউনিট ড্রোনটি প্রতিহত করে ভূপাতিত করেছে।
একই সঙ্গে আফগান প্রতিরক্ষা বাহিনী খোস্তের জাজাই ময়দান, গারবুজ, আলিশের ও তেরেজ জেলায় পাকিস্তানি মিলিশিয়াদের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে বলে জানিয়েছে। এর পাশাপাশি পাকতিয়ার দান্দপাতান এবং নানগারহারের তোরখামেও আফগান বাহিনী নতুন আক্রমণ চালিয়েছে।
সূত্র : হুরিয়াত রেডিও











