রবিবার (১ মার্চ) ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, পালাউ পতাকাবাহী তেলবাহী জাহাজ স্কাইলাইট ওমানের মুসান্দাম উপকূল থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়েছে।
এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। জাহাজটির ২০ জন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অন্য কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুকম বন্দরে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে এক বিদেশি শ্রমিক আহত হয়েছেন।
ওমান নিউজ এজেন্সি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, একটি ড্রোন ভ্রাম্যমাণ শ্রমিক আবাসনে আঘাত হানে। অন্য ড্রোনটির ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাংকের কাছে গিয়ে পড়ে। তবে এতে কোনো ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র: ওমান নিউজ এজেন্সি











