spot_img

আপনাদের ষড়যন্ত্রের জবাব জনগণ টোকায় টোকায় দেবে: আইনমন্ত্রী

বিএনপি ‘ষড়যন্ত্রের’ কথা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা যখন আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন করার কাজে লিপ্ত ছিলাম, তখন রাতের বেলা আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করতে পেরেছিলেন। সেই সুযোগ আর পাবেন না, জনগণ সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের ষড়যন্ত্রের জবাব জনগণ টোকায় টোকায় দেবে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ছিল রাজাকার- আল শামসদের ঘাঁটি। তারা দেশটাকে চালাত। যারা মা-বোনদের ইজ্জত নিয়েছে, বাবা-ভাইকে হত্যা করেছে; তারা বাংলাদেশের পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছে। আর বলেছে— বাংলাদেশ তো ভিক্ষা না করলে চলবে না। তারা গেছে ইউরোপে ভিক্ষার থলি নিয়ে। সেই থলি যতক্ষণ না ভরত, ততক্ষণ বাংলাদেশের বাজেট ঘোষণা দেওয়া হতো না। যদি দুই মিলিয়ন ডলার দিত, তা হলে বাংলাদেশের বাজেট হতো দুই দশমিক এক মিলিয়ন ডলার। এ টাকা এনে ওনাদের পকেট আর ভ্যানিটি ব্যাগ ভরতেন। শেখ হাসিনা আসার পর বাংলাদেশ উন্নয়ন দেখেছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। বাংলাদেশ যে সারাবিশ্বের অনেক দেশ থেকে ভালো আছে, যারা পাকিস্তানপ্রেমী এটি তাদের পছন্দ হয় না। তারা চায় বাংলাদেশকে দাবায়ে রাখতে। কিন্তু তারা জানে না, বাংলাদেশের জনগণকে কেউ দাবায়ে রাখতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ