spot_img
spot_img

নারীদের সমান অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: পলক

নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অগ্রগামী শেখ হাসিনার সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীর ক্ষমতায়নে উদ্যোগ গ্রহন করেন। জাতীয় সংসদে নারী আসন সংরক্ষণ করেন।

শুক্রবার (১ এপ্রিল) গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, একাত্তরে পাক হানাদার বাহিনী নারীদের নির্যাতন করেছে আর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা নির্যাতিত মহিলাদের দেখভাল করেছেন। নারীদের অধিকার সম্মুন্নত করেছে শেখ হাসিনা।

পলক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত নারী আসনের সংখ্যা বৃদ্ধি করেছেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ে নারীদের ৬০ শতাংশ চাকুরির সুযোগ তৈরি করে দেন। যুগান্তকারী এই পদক্ষেপ গ্রহন করার ফলে এইচ এস সি পাশ করে একজন মেয়ে খুব সহজেই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। ফলশ্রুতিতে যৌতুকের ব্যাধি থেকে মেয়েরা রক্ষা পেয়েছেন। তাঁর পরিবার এখন মর্যাদা নিয়ে মাথা উঁচু করে সমাজে বাস করেন। ১৯৯৬ সালে সরকারে আসীন হয়ে শেখ হাসিনা প্রথমবারের মত বিচার বিভাগের একজন নারী বিচারপতিকে সুপ্রীম কোর্টের বিচারপতি নিয়োগ দেন। আমাদের সরকার জাতীয় পরিচয়পত্রে পিতার পাশাপশি মায়ের নাম সংযোজন করে দিয়েছেন। এভাবেই নারীর মর্যাদাকে সমুন্নত করেছেন শেখ হাসিনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ