spot_img

তোশাখানা মামলায় ইমরানের ১৪ বছরের সাজা স্থগিত করেছে হাইকোর্ট

বহুল আলোচিত তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানকে দেওয়া ১৪ বছরের কারাদণ্ডের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদের হাই কোর্ট। একই মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিরও সাজা স্থগিতের আদেশ দিয়েছেন হাই কোর্ট।

পাকিস্তানের জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে গত ৩১ জানুয়ারি ইসলামাবাদের অ্যাকাউন্টেবিলিটি আদালত ইমরান খান ও তার স্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ড দেন। আদালতের রায়ে বলা হয়, ইমরান খান ও বুশরা বিবি সরকারি কোনও পদেই আগামী ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন না। পাশাপাশি উভয়কে ৭৮ কোটি ৭০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়।

সূত্র : ডন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ