spot_img

ইরানের পুনর্গঠনে ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

ইরানের পুনর্গঠনে ১৫-২০ বছর লাগবে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমেরিকা ও ইসরাইলের তীব্র হামলার পর ইরানের পুনর্গঠনে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘তাদের যা কিছু আছে, তার সবকিছু আমরা গুঁড়িয়ে দিতে চাই। আমরা তাদের পিছিয়ে দিয়েছি। আমরা তাদের যা করেছি, তা পুনর্গঠন করতে তাদের ১৫ থেকে ২০ বছর সময় লাগবে।’

তিনি বলেন, ‘তাদের কোনো নৌবাহিনী নেই। তাদের কোনো সামরিক বাহিনী নেই। তাদের কোনো বিমানবাহিনী নেই। তাদের কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা নেই। তাদের কোনো বিমান-বিধ্বংসী ব্যবস্থা নেই। তাদের কোনো নেতা নেই।’

ট্রাম্প আরো বলেন, ‘তারা যদি আলোচনায় আসে, তবে তা ভালো হবে। কিন্তু তারা আলোচনায় আসুক বা না আসুক, তাতে কিছু যায় আসে না।’

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ