হরমুজ প্রণালি দিয়ে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।
বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ছয়টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে উভয় পক্ষ কাজ করছে।










