spot_img

আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান লাস ভেগাস শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট অল্প আঘাত নিয়ে প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ মার্চ) নেভাদা অঙ্গরাজ্যের ইন্ডিয়ান স্প্রিংস এলাকার প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে, নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে দুর্ঘটনাটি ঘটে।

নেলিস বিমানঘাঁটির জনসংযোগ বিভাগ জানায়, ঘটনাস্থলটি সম্পূর্ণভাবে সীমাবদ্ধ সামরিক এলাকা হওয়ায় আশপাশের কোনো জনবসতিতে এর প্রভাব পড়েনি।

দুর্ঘটনার পর পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন এবং বর্তমানে সামান্য আঘাতের জন্য চিকিৎসাধীন রয়েছেন। তার জীবন শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছে বিমানবাহিনী।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনাস্থলে জরুরি সেবা দল দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য, এফ-৩৫ লাইটনিং-২ হলো একটি পঞ্চম-প্রজন্মের স্টেলথ মাল্টিরোল যুদ্ধবিমান, যা যৌথ স্ট্রাইক ফাইটার প্রোগ্রামের অধীনে তৈরি। এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের মধ্যে একটি। বিমানটি এয়ার-টু-এয়ার ও এয়ার-টু-গ্রাউন্ড মিশন সম্পন্ন করতে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিচালনা করতে এবং গোয়েন্দা, নজরদারি ও পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ করতে সক্ষম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ