রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

করোনায় গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ১৪ হাজার ২৬৬ জনের মৃত্যু

চীন থেকে শুরু হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সমগ্র বিশ্বের চিকিৎসা ব্যবস্থাকে বিপাকে ফেলে প্রতিটি দেশেই সদর্পে বিস্তার করেছে করোনা। আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। মারা যাচ্ছে রেকর্ড সংখ্যক পরিমাণ রোগী। করোনার নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনও আতঙ্কে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ ৯৩ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৫ কোটি ২০ লাখেরও বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ২৬৬ জন এবং নতুন করে ৮ লাখ ৭১ হাজার ৫৯৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ৯৩ হাজার ৬৫৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২০ লাখ ২ হাজার ৩৬৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৪৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ আমেরিকায়। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৩ হাজার ৯৭৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৫৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৮৩৫ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ