spot_img
spot_img

আফগানিস্তানে চাঁদ দেখা গেছে, রবিবার ঈদ

আফগানিস্তানের আকাশে চাঁদ দেখা গেছে। রবিবার আফগানিস্তানে ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে ইসলামি আমিরাত আফগানিস্তান।

শনিবার (৩০ এপ্রিল) ফারাহ, গজনী ও কান্দাহারে চাঁদ দেখা যাওয়ার পর প্রধান বিচারপতি ও চাঁদ দেখা কমিটির প্রধান শাইখুল হাদীস মাওলানা আব্দুল হাকিম শরয়ী ঈদুল ফিতরের ঘোষণা করেন।

এসময় তিনি ইসলামি আমিরাত আফগানিস্তানের পক্ষ থেকে মুসলিম বিশ্বকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ