আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনিন মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা কান্দাহারের মসজিদে ঈদের নামাজ উপলক্ষে মুসল্লিদের উদ্দেশে খুতবাহ দেন এবং স্বাধীনতা, বিজয় ও সাফল্যের জন্য জনগণকে অভিনন্দন জানান।
তালেবান সুপ্রিম কমান্ডার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ইসলামিক ব্যবস্থার জন্য নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন।
ঈদের নামাজকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এসময় দুটি হেলিকপ্টারও আকাশে উড়তে দেখা যায়।
উল্লেখ্য, আজ আফগানিস্তানে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।











