গাঁজা সেবনের সময় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) পরিদর্শকের দপ্তরের ব্যক্তিগত অফিসার (পিও) নূর রায়হান সুমন, গাড়িচালক আবদুল হালিম ও গাঁজা বিক্রেতা শুভ্রকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ মে) সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বলেন, গাঁজা সেবনের সময় এ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে চিকিৎসক সনদ দেন যে, তারা মাদক সেবন করেছেন। এরপর রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।











