spot_img
spot_img

পতাকা ওড়ানোর দায়ে ফিলিস্তিনি কিশোরকে গাড়িচাপা দিল ইসরাইলি পুলিশ

পবিত্র নগরী জেরুসালেমে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর দায়ে এক মুসলিম কিশোরকে গাড়িচাপা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশ।

রোববার (৩০ মে) সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় শিশুটির ওপর বর্বর হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী।

১৫ বছর বয়সী জাওয়াদ আব্বাসি নামে ওই ফিলিস্তিনি কিশোর তার বাইসাইকেলে নিজ দেশের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস আলমন্ড নামে এলাকায় আসার পর ইহুদিবাদী ইসরাইলি পুলিশ ওই ফিলিস্তিনি কিশোরকে গাড়ি নিয়ে ধাওয়া করে।

একপর্যায়ে ইসরাইলি পুলিশ তার ওপর গাড়ি তুলে দেয়। এতে সাইকেল থেকে পড়ে গেলে তার পায়ের ওপর তুলে দেওয়া হয় গাড়ি।

পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দখলদার ইসরাইলি পুলিশের এ বর্বরোচিত হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে ইসরাইল পুলিশকে বলতে শোনা যায়, ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় তাকে গাড়িচাপা দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ