spot_img
spot_img

ঝড়ের মতো এসে আমার হাত থেকে মোবাইল নিয়ে চলে গেল: পরিকল্পনামন্ত্রী

নিজের মোবাইল ফোন ছিনতাইয়ের বর্ণনা দিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, গাড়িটি সিগন্যালে অপেক্ষা করছিল। তখন গাড়ির এসি বন্ধ করে দিয়ে, কাঁচ নামিয়ে দেই। আমি পেছনের সিটে বসা ছিলাম। আমার হাতে মোবাইল ছিল। আমি মোবাইলে কিছু একটা করছিলাম। হয়তো নিউজ পড়ছিলাম। হঠাৎ করে এক ঝলকে অবিশ্বাস্য রকম গতিতে ঝড়ের মতো এসে হাত থেকে মোবাইল ফোন নিয়ে চলে গেল। আমি দেখিনি লোকটাকে। আমাদের লোক গাড়ি থেকে নামল। কিন্তু ওই ৩০-৪০ সেকেন্ডের মধ্যে লোকটা কোথায় মিশে গেল।

এ ঘটনা বেশ অবিশ্বাস্য লেগেছে মন্ত্রীর কাছে। তিনি এ ঘটনা এখনো বিশ্বাস করতে পারছেন না। তিনি বলেন, মনে হলো কী যেন হয়ে গেল।

এদিকে মোবাইল ছিনতাই হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছিনতাই করা মোবাইল ফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গত ৩০ মে সন্ধ্যায় ফোনটি ছিনতাই হবার পর কাফরুল থানায় একটি জিডি করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, পরিকল্পনামন্ত্রীর অফিস থেকে এ সংক্রান্ত একটি জিডি দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ