ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আমেরিকা যদি কোনো চুক্তি করতে চায়, তবে তাকে অবশ্যই ইরানের অধিকারগুলো মেনে নিতে হবে।
শনিবার (১১ এপ্রিল) ভোররাতে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর পর তিনি এসব কথা বলেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।
তাসনিমের ইসলামাবাদে থাকা প্রতিবেদকের তথ্য অনুযায়ী, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবে।











