spot_img
spot_img

ঢাবিতে সংঘর্ষ : ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৩৫ নেতাকর্মীর আগাম জামিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।

গত ২৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ছাত্রদল-ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করে ছাত্রলীগের শহীদুল্লাহ হল শাখার সভাপতি জাহিদুল ইসলাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ