spot_img
spot_imgspot_img

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, ছয় দফা না মানলে সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারি

গণভোটের রায়কে অস্বীকার করে সরকার দেশের ৭০ শতাংশ মানুষকে অপমান ও প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং এটি আমরা আদায় করেই ছাড়ব।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১-দলীয় ঐক্য আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কবর রচনা করে সংসদের ভেতরেই সবকিছুর ফয়সালা করতে। আমরা রাজপথে আসতে চাইনি; কিন্তু আপনারাই আমাদের এখানে আসতে বাধ্য করেছেন।

এর আগে শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি বলেন, আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে কঠোর বার্তা দিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এই লংমার্চ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এসব দাবি মানা না হলে আরও তিন বিভাগে লংমার্চ করার পর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে জোটটি।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ছয় দফা ১১ দলের কোনো ব্যক্তিগত দাবি নয়, এগুলো দেশের জনগণের দাবি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ