spot_img

পাকিস্তান তেহরিকে ইনসাফের সভাপতি গ্রেফতার

ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের সভাপতি চৌধুরী পারভেজ এলাহিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার চৌধুরী পারভেজ এলাহিকে লাহোরে তার বাড়ির কাছে গ্রেপ্তার করা হয়।

৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে হওয়া দেশব্যাপী আন্দোলনের পর তেহরিকে ইনসাফের প্রায় সকল সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের পিছনে সরাসরি ইন্দন দিচ্ছে পাক সেনাবাহিনী।

গ্রেপ্তারের পর দলের সিনিয়র নেতাদের বড় একটি অংশ পদত্যাগের শর্তে মুক্তি পেয়েছেন। এর মধ্যে আছেন দলের সেক্রেটারি আসাদ ওমর, প্রভাবশালী নেতা ফাওয়াদ চৌধুরী, শিরীন মাজহারী, ইমরান ইসমাইল, মুসাররাত জামসেদ চিমা, আলি জাইদী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ