spot_img

শিগগিরই ২৫ লাখ মার্কিন ও ২০ লাখ চীনা টিকা আসছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ঢাকা তিন দিনের মধ্যে আমেরিকার মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাবে এবং শিগগিরই বাংলাদেশের ক্রয়কৃত ২০ লাখ ডোজ চীনা টিকা এখানে পৌঁছবে।

তিনি বলেন, শিগগিরই কোভিড-১৯ টিকার স্বল্পতা কেটে যাবে। টিকা পাওয়া নিয়ে কোনো সমস্যা থাকবে না।

বুধবার (৩০ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেটিং ক্লাবের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভাক্সের অধীনে বাংলাদেশকে উপহার হিসাবে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না কোভিড-১৯ ভ্যাকসিনের ২৫ লাখ ডোজ শুক্রবার ও শনিবার দুটি চালানে এখানে পৌঁছবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীনের সাইনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক ভিত্তিতে ক্রয়ের অংশ হিসাবে ২০ লাখ ডোজ টিকার প্রথম চালানটি শিগগির এখানে পৌঁছবে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ