spot_img
spot_img

মহামারি করোনায় আক্রান্ত ব্রিটেনের সেনাপ্রধান

করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটেনের সশস্ত্র বাহিনী প্রধান নিক কার্টার।

ব্রিটেনের সেনাপ্রধান করোনা আক্রান্ত হওয়ায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং শীর্ষ সামরিক কমান্ডাররা সোমবার (২৮ জুন) থেকে সেলফ-আইসোলেশনে গেছেন।

ব্রিটেন সেনাপ্রধান কোভিড-১৯ পজেটিভ হওয়ার পর ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) নিকের সঙ্গে ঘনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী এবং রয়্যাল নেভি, রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) প্রধান এবং স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধানদের ১০ দিনের হোম কোয়ারান্টাইনে থাকার জন্য সতর্ক করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নিয়মিত কোভিড-১৯ চেকআপ টেস্টে প্রতিরক্ষা বাহিনী প্রধানের করোনা পজেটিভ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ