spot_img
spot_img

সৎ বিচারক না হলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে: আইনমন্ত্রী

আইন মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের বাজেট আলোচনায় মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কয়েকজন সংসদ সদস্য বিচারক নিয়োগের পরামর্শ দেন। তবে বিচারক নিয়োগ প্রক্রিয়া যেন হয় দলমতের ঊর্ধ্বে থাকে। তারা বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছেই। সৎ বিচারক না হলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে।

বুধবার (৩০ জুন) সংসদে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ধর্ষণ মামলায় অনেক সময় ভিকটিমের চরিত্র নিয়ে বিরুপ মন্তব্য করা হয়। এতে সামাজিকভাবে হেয় হতে পারে ধর্ষণের শিকার নারী। এমন পরিস্থিতি রুখতে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।

তিনি জানান, ভিকটিমের চরিত্র নিয়ে কথা বলার বিষয়ে পরিবর্তন আনা হবে। সেপ্টেম্বরের অধিবেশনেই আইনটি সংসদে উত্থাপন করা হবে। পরিবর্তন আনা হবে সাক্ষ্য আইনেরও। করোনার কারণে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করতে সাক্ষ্য নেওয়া কঠিন হয়ে পড়ে।

আইনমন্ত্রী বলেন, ভার্চুয়াল কোর্টে ১ লাখ ৩৭ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। তবে এখনও ৩৯ লাখ মামলার জট লেগে আছে দেশের বিভিন্ন আদালতে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ