spot_img
spot_img

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। সেদিন দুপুর ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি জানান, সেদিন ঢাকার রাজপথে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনাও দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এই প্রশাসক।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বিএনপিকে ব্যবহার করে কেউ সুবিধা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের বদনাম করছেন, এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন, তাদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ