spot_img
spot_img

শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ: রাশেদ খান

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিকের ছদ্মবেশে অংশ নিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি প্রশ্ন তুলেছেন, হেলমেট পরা আন্দোলনকারীদের শারীরিক গঠন ও পোশাক-পরিচ্ছদ দেখে তাঁদের প্রকৃত শ্রমিক মনে হয় কি না।

বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি গণমাধ্যমের নিউজ কার্ড শেয়ার করে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘হেলমেট পরে শ্রমিক নেমেছে? বডি ফিটনেস, ড্রেসআপ দেখে মনে হয় এরা শ্রমিক? শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ।’

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এদিকে, গাজীপুরে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তৌফিকের মৃত্যুর ঘটনায় রাশেদ খান বলেন, কোনো সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ