ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক কর্তৃপক্ষ অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে অবস্থিত আল-সাউইয়া গ্রামের ২৫ ফিলিস্তিনি পরিবারকে নিজ বাড়ি ধ্বংসের আদেশ দিয়েছে।
বুধবার (১ জুলাই) ইসরাইলি বাহিনী ওই গ্রামে এসে পরিবারগুলোর হাতে বাড়ি ধ্বংসের আদেশযুক্ত নোটিশ ধরিয়ে দেয় বলে স্থানীয়দের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যমে জানানো হয়।
নোটিশে বলা হয়, ইসরাইলের পূর্ণ নিয়ন্ত্রণাধীন এরিয়া-সিতে এই বাড়ি নির্মাণের জন্য ফিলিস্তিনিরা কর্তৃপক্ষের অনুমতি নেননি।
আল-সাউইয়া ভিলেজ কাউন্সিলের প্রধান মুরাদ আবু রাস সাংবাদিকদের বলেন, এ বাড়িগুলোর কয়েকটিতে ফিলিস্তিনিরা বাস করে। বাকিগুলোর নির্মাণকাজ এখনো শেষ হয়নি।
তিনি বলেন, ইসরাইলি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে গ্রামের ফিলিস্তিনি বাসিন্দারা তাদের বেশিরভাগ জমিতে কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। এ জমিগুলো এরিয়া সি নামে পরিচিতি। এ জমিগুলো ইসরাইলের পূর্ণ আইনি নিয়ন্ত্রণে আছে। এ গ্রামের মাত্র পাঁচ শতাংশ স্থানে বাড়ি বা অন্য স্থাপনা নির্মাণ বৈধ, এ জমিগুলো এরিয়া বি নামে পরিচিতি। এ জমিগুলো ফিলিস্তিনি প্রশাসনের অন্তর্গত হলেও তা ইসরাইলের সামরিক নিয়ন্ত্রণে আছে।
সূত্র : ফিলিস্তিনি সংবাদমাধ্যম












