spot_img
spot_img

নলছিটিতে ডিবি পরিচয়ে ছিনতাই: শ্রমিকলীগ নেতা আটক

ঝালকাঠিতে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে ২ জনকে আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া খেয়াঘাটসংলগ্ন বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলোন নলছিটি উপজেলা শ্রমিক লীগের নেতা ও শীতলপাড়া গ্রামের সোবহান হাওলাদারের ছেলে জলিল হাওলাদার (৪০) এবং একই উপজেলার নাঙ্গুলী গ্রামের আদম আলী মুন্সীর ছেলে শাহিন মুন্সী (৩২)।

বুধবার (৩০ জুন) সকালে এ ঘটনায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার কালাম হোসেন তালুকদার বাদি হয়ে নলছিটি থানায় একটি মামলা করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ব্যবসায়িক কাজ শেষে গত ১০ জুন মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য পেট্রোল পাম্পের সামনে ডিবি পরিচযে জলিল ও শাহীনসহ তিনজন ব্যক্তি কামাল হোসেন তালুকদারের পথরোধ করে। এরপর তার বুকে অস্ত্র ঠেকিয়ে প্যান্টের পকেট থেকে নগদ ৪২ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা) ও বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা নিয়ে যায়। ছিনতাইকালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর (ঢাকা মেট্রো ল ১১-১৬৭৯) স্মরণে রেখে বরিশাল রূপাতলীস্থ র্যাব-৮-এর সদর দফতরে লিখিত আবেদন করেন কালাম হোসেন তালুকদার।

এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি টিম গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জলিল ও শাহীনকে আটক করে নলছিটি থানায় সোপর্দ করে। নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, দু’জনকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ