spot_img
spot_img

ভক্তের স্ত্রীকে নিয়ে উধাও ‘বাবা খেতা শাহ’

৬০ বছর বয়সী এক ভণ্ড ফকিরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার ভক্তের স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের তারাকান্দায়। ভণ্ড ওই ফকিরের নাম ফজলুল হক তালুকদার ওরফে ‘বাবা খেতা শাহ’। এ ঘটনায় স্ত্রীকে উদ্ধার করতে থানায় লিখিত অভিযোগ (জিডি) দিয়েছেন ওই ভক্ত।

তিনি বলেন, বিশ্বাস করে খেতা শাহকে আমার বাড়িতে থাকার জন্য জায়গা করে দিয়েছিলাম। সে বিশ্বাস ভঙ্গ করে তিনি আমার স্ত্রী ও ঘরে থাকা ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন। তিন সন্তান নিয়ে আমি এখন বিপদে আছি।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি বলেন, ফজলুল হক তালুকদার ওরফে বাবা খেতা শাহ’র সঙ্গে তারাকান্দার এক যুবকের পরিচয় হয়। পরিচয় সূত্রে ওই যুবক খেতা শাহকে গুরু মেনে দেড় মাস আগে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেন। ২২ জুন স্ত্রী বাবার বাড়ি ধোবাউড়ায় যাবে বলে খেতা শাহকে নিয়ে বের হন। এরপর থেকে তারা নিখোঁজ। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি।

ওসি আরও বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ