ফিলিস্তিনের দক্ষিণ গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সার্জেন্ট ওরি ইজ্জাক হাদাদ নামের আরও এক সেনা নিহত হয়েছে।
আজ সোমবার (১ জুলাই) সকালে গাজ্জার রাফাহ শহরে ভয়াবহ যুদ্ধের সময় এই ইহুদি সেনা নিহত হয়।
ইসরাইলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে, গাজ্জার একটি ভবনের ভেতর পেতে রাখা বোমার বিস্ফোরণে ওই সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৯ ইসরাইলী সেনা আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরাইলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে নিহত সেনা সার্জেন্ট ওরি ইজ্জাক হাদাদ বীরশেবা রেঞ্জের নাহল ব্রিগেডের ৯৩তম ব্যাটালিয়নে কর্মরত ছিল।
হাদাদের মৃত্যুর মধ্য দিয়ে গাজ্জায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের নিহত সেনার সংখ্যা ৩১৯-এ দাঁড়ালো। হামাসের হাতে বন্দিদের উদ্ধার করতে গিয়ে যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিল এই সংখ্যার মধ্যে সেও রয়েছে। এছাড়া, গাজ্জায় একজন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদার নিহত হয়েছে। তবে হামাস বলছে- গাজ্জায় ইসরাইলি নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি।











