ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা থেকে দেশটির হারাকাতুল জেহাদ আল ইসলামীর যোদ্ধারা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল লক্ষ্য করে অন্তত ২০টি রকেট ছুড়েছে। গত কয়েক মাসের মধ্যে ইসরাইলের উপর এটি সবচেয়ে বেশি রকেট হামলার ঘটনা।
আজ সোমবার (১ জুলাই) সকালে এই হামলার ঘটনা ঘটে।
ইসরাইলের সামরিক বাহিনীর তথ্যমতে, গাজ্জার খান ইউনুস শহর থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি অবরুদ্ধ উপত্যকাটির এই শহরে ব্যাপক আগ্রাসন চালিয়েছিলো ইসরাইলী সেনারা।











