spot_img
spot_img

যুদ্ধের সময় আল্লাহর দেয়া এক ‘ঐশ্বরিক উপহার’ হরমুজ: গালিবাফ

ইসরাইল ও আমেরিকার সাথে যুদ্ধ ইরানের জন্য হরমুজ প্রণালীকে আল্লাহর পক্ষ থেকে এক ঐশ্বরিক উপহার হিসেবে উল্লেখ করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মুহাম্মাদ বাকের গালিবাফ।

তিনি বলেন, হরমুজ প্রণালি যুদ্ধের সময় আল্লাহর দেয়া এক ঐশ্বরিক উপহার। এই গুরুত্বপূর্ণ নৌপথ ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার।

মঙ্গলবার (৩০ জুন) এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হরমুজ প্রণালির ওপর ইরান তার কর্তৃত্ব বজায় রাখবে বলে জানিয়ে গালিবাফ বলেন, সমঝোতার আওতায় হরমুজ প্রণালিতে সামুদ্রিক সেবার ফি থেকে মাত্র ৬০ দিনের জন্য অস্থায়ী অব্যাহতি দেয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ইরান ওই জলপথের ওপর নিজের অধিকার ছেড়ে দিচ্ছে।

তিনি বলেন, ‘এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। হরমুজ প্রণালিকে ইরান আঁটকে রেখেছে, এমন দাবি তুলে আমেরিকাকে কোনো বিতর্ক বা বিভ্রান্তি তৈরির সুযোগ আমরা দেব না।’

তিনি আরও বলেন, ‘কোনো পরিস্থিতিতেই ইরান এই অবস্থান থেকে এক চুলও সরে আসবে না।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন হয়। তাই এই নৌপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে ঘিরে দীর্ঘদিন ধরেই ইরান, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ