আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে তিনটি রকেট হামলা করে তালেবান। তার মধ্যে দু’টি রকেট গিয়ে রানওয়েতে আঘাত করে। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের রানওয়ে। ফলে বিমান পরিষেবা বন্ধ রয়েছে।
সংবাদ সংস্থা এএফপি-কে কান্দাহার বিমানবন্দরের প্রধান মাসুদ পশতুন বলেন, ‘‘গত রাতে তিনটি রকেট হামলা হয় বিমানবন্দরে। এই মুহূর্তে বিমান পরিষেবা বন্ধ রয়েছে। আমরা রানওয়ে ঠিক করার কাজ করছি। রবিবার রাতের দিকে বিমান পরিষেবা ফের শুরু হবে বলে আশা করছি।’’
সূত্র : আনন্দ বাজার











