বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

ওসমানী বিমানবন্দরে প্রবাসী নারীকে হয়রানির দায়ে বিমানের দুই কর্মকর্তাকে অব্যাহতি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী এক নারীকে হয়রানির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেটের দুই কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশে এয়ারলাইনসের গঠিত একটি তদন্ত কমিটি এই দুই কর্মকর্তাকে অব্যাহতি দেয়।

তবে কোন দুই কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা জানানো হয়নি।

শনিবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের স্টেশন ম্যানেজার চৌধুরী মো. ওমর হায়াত বলেন, এ ঘটনায় ঢাকায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা প্রাথমিক ভাবে দুইজনকে সাসপেন্ড করেছন। তদন্ত কমিটি বর্তমানে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। তারা সিলেটেও আসবেন।

তিনি আরও বলেন, আমরা গতকাল শুক্রবার ওই নারীর বাসায় গিয়ে তাকে সহমর্মিতা জানিয়ে এসেছি। এছাড়া আগামী ফ্লাইটে তিনি যাতে সুন্দরভাবে যেতে পারেন তার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করব বলে তাকে আশ্বস্ত করেছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ