শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

হঠাৎ যে পরিমাণ শ্রমিক ঢাকায় এসেছে, এতে করোনা সংক্রমণ কিছুটা বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হঠাৎ গার্মেন্টস খোলায় যে পরিমাণ শ্রমিক ঢাকায় এসেছে, এতে করোনা সংক্রমণ কিছুটা বাড়বে।

রবিবার (১ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে প্রথমবর্ষের এমবিবিএস ক্লাসের (২০২০-২১) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশঙ্কার কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ থেকে গার্মেন্টস খুলে দেওয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষ কর্মস্থলে যোগ দিয়েছেন। কিন্তু তারা স্বাস্থ্যবিধি মানেননি। ফলে করোনা সংক্রমণ আরও বাড়বে। তবে জীবনের জন্য জীবিকার দরকার হয়। সরকারকে সবকিছুই ভাবতে হয়।

জাহিদ মালেক বলেন, আগামী এক সপ্তাহে এক কোটি মানুষকে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে। আগামী ৭ আগস্ট থেকে টিকার ক্যাম্প করা হবে। টিকার জন্য রেজিস্ট্রেশন করা লাগবে না। ভোটার আইডিকার্ড নিয়ে কেন্দ্রে গেলেই হবে। যাদের কার্ড নেই তাদের বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ